জেনসেন হুয়াংকে ঘিরে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ, ভিত্তিহীন দাবি বেইজিংয়ের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ দুপুর
  • ৫৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার ও মানহানির চেষ্টা’ বলে অভিহিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, জেনসেন হুয়াংকে কেন্দ্র করে চীনা গুপ্তচরবৃত্তির যে বয়ান তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এটি চীনের বিরুদ্ধে অপবাদ ও মানহানির অপচেষ্টা। এ বিষয়ে বেইজিং আগেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে ঘিরে বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগসংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনায় তদন্ত শুরুর ঘোষণা দেওয়ার পর চীনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এল।

এর আগে রোববার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, হুয়াংকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন—এমন এক নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন এনভিডিয়া প্রধান।

গত মাসের শেষ দিকে দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা অ্যালিস হুয়াং নামের এক চীনা নির্বাহীর বিরুদ্ধে বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহের অভিযোগ নিয়ে তদন্ত করে সিদ্ধান্তে পৌঁছেছেন। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং চীনের কাছে তথ্য পাচার করছিলেন বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। এ অভিযোগের সূত্র ধরে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্ক এবং সম্ভাব্য বিদেশি গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে।

তবে এসব অভিযোগের সত্যতা নিয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। চীনও আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad