হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ছয় শর্ত, দুই দিনের সময়সীমা

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ দুপুর
  • ৯১২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রথম দিনে মার্কিন পদক্ষেপ, দ্বিতীয় দিনে স্বাভাবিক হবে নৌ চলাচল

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে দুই দিনের একটি প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাব অনুযায়ী, প্রথম দিনে যুক্তরাষ্ট্রকে কয়েকটি পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। পরদিনই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং নৌ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। তবে নতুন করে কোনো হামলা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করে এ পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের ঘোষিত সাত দিনের পরিকল্পনার ভিত্তিতে নতুন প্রস্তাবটি তৈরি করা হয়েছে।

আরাগচির ভাষ্য অনুযায়ী, প্রথম দিনে যুক্তরাষ্ট্র একগুচ্ছ পদক্ষেপ বাস্তবায়ন করবে। দ্বিতীয় দিনেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং জাহাজ চলাচল আগের স্বাভাবিক অবস্থায় ফিরবে।

ইরানের ছয় দাবি

প্রস্তাবের আওতায় যুক্তরাষ্ট্রের কাছে ছয়টি প্রধান দাবি জানিয়েছে ইরান। এগুলো হলো—

১. জুলাইয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) ভেস্তে যাওয়ার পর ইরানের ওপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার।

২. মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমিয়ে আনা।

৩. সমঝোতা স্মারকের আওতায় জুনে দেওয়া ইরানের তেল রপ্তানিসংক্রান্ত ছাড় পুনর্বহাল।

৪. কাতারে রাখা অর্থসহ বিদেশে জব্দ থাকা ইরানের সব তহবিল ও সম্পদ অবমুক্ত করা।

৫. হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের যৌথভাবে নির্ধারিত নতুন নৌপথের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং অন্য সব নৌপথ বন্ধ করা।

৬. সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা। বিশেষ করে লেবাননে ইসরাইলের হামলা বন্ধের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে তেহরান।

প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বা তা গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad