বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটিতে বন্ধ আরটিজিএস লেনদেন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৩:০০ দুপুর
  • ৫৬৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিবিএসের ত্রুটি সমাধানে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন। এর ফলে ব্যাংকগুলোর মধ্যে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সমস্যাটি সমাধানে কাজ চলছে।

আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এ ব্যবস্থার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের অর্থ স্থানান্তর করা যায়।

সাধারণত বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ এবং আমদানি-রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রমে আরটিজিএস ব্যবহার করা হয়। এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে এবং তাৎক্ষণিক ভিত্তিতে নিষ্পত্তি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কারিগরি ত্রুটির কারণে গুরুত্বপূর্ণ এ লেনদেন ব্যবস্থা সাময়িক বন্ধ থাকায় ব্যাংকিং কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে কখন নাগাদ সেবাটি পুরোপুরি চালু হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad