ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, এক দিনে ৩ মৃত্যু ও হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ বিকাল
  • ৮৯৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
২৪ ঘণ্টায় নতুন রোগী ১ হাজার ৯৬০ জন | চলতি বছরে মৃত্যু ৪৮১, আক্রান্ত ছাড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮১ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ঢাকায় সর্বোচ্চ ৯২৪ রোগী ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেলাসহ) সর্বোচ্চ ৯২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৭৬, চট্টগ্রামে ২৬১, খুলনায় ২২৪, রাজশাহীতে ২১৬, রংপুরে ৬৩, বরিশালে ১৮৫ এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯১৫ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।

চলতি বছরে মৃত্যু ৪৮১ জনের

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন। এ সময়ে মারা গেছেন ৪৮১ জন।

মাসভিত্তিক মৃত্যুর হিসাবে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে।

ঢাকায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি

বিভাগভিত্তিক হিসাবে চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ২৩৬ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ৮৫, চট্টগ্রামে ৪৭, ময়মনসিংহে ৩৯, বরিশালে ৩২, রাজশাহীতে ৩০, রংপুরে আট এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি, ১২ নভেম্বর ২০২৬; ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad