শাহজাদপুর ট্রাভেলস গাড়ির গ্লাস ভাঙ্গায় নসিমন ড্রাইভারকে মারধর, একটি গরুর মৃত্যু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ দুপুর
  • ১৪৭৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শাহজাদপুরে প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাদপুর ট্রাভেলস বাস ও গরুবাহী নসিমনের সংঘর্ষের জেরে নসিমনটি দীর্ঘ সময় আটকে রেখে নসিমন ড্রাইভারকে মারধর করার পর গরমে অসুস্থ হয়ে একটি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে পরিবহন শ্রমিক ও গরু ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার আমাইকুলা গ্রামের ফরিদ (৩৫) এবং ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের রফিকুল ইসলামসহ (৪৫) কয়েকজন পাইকার উল্লাপাড়া গ্যাসলাইন পশুর হাট থেকে ২৬টি গরু কিনে নসিমনযোগে পাবনায় ফিরছিলেন। পথিমধ্যে শাহজাদপুরের তালগাছি বাসস্ট্যান্ড এলাকায় যানজটে আটকা পড়লে ঢাকাগামী ‘শাহজাদপুর ট্রাভেলস’-এর একটি বাস নসিমনটিকে অতিক্রম করার সময় ধাক্কা লাগে। এতে বাসটির গ্লাস ভেঙে যায়।

এ ঘটনার জেরে শাহজাদপুর ট্রাভেলসের শ্রমিকেরা গরুবাহী নসিমনটিকে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে দীর্ঘ সময় আটকে রাখেন ও নসিমন ড্রাইভারকে মারধর করেন। দীর্ঘক্ষণ আটকে থাকায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে নসিমনে থাকা একটি গরু মারা যায়। গরুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

গরুটি মারা যাওয়ার পর ভুক্তভোগী পাইকাররা বিসিক বাসস্ট্যান্ডে অবস্থিত শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টারে গিয়ে ক্ষতিপূরণ দাবি করেন। এ সময় পরিবহন শ্রমিক ও গরু ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। মারা যাওয়া গরুর ক্ষতিপূরণের বিষয়ে শাহজাদপুর ট্রাভেলস কর্তৃপক্ষ ও গরু ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে শাহজাদপুর ট্রাভেলস কর্তৃপক্ষকে বারবার ফোন দিলে উনারা কেউ ফোন রিসিভ করেননি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad