প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে নবনীদাস পুলিশ বক্সসংলগ্ন এলাকায় গঙ্গাচড়া থেকে রংপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে নাদিমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
চাচার জন্য খাবার নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাপুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাদিম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বুড়িরহাট হয়ে গঙ্গাচড়া জিরো পয়েন্টে অবস্থিত তাঁদের মালিকানাধীন লাইভ বেকারিতে যাচ্ছিলেন। সেখানে থাকা তাঁর চাচা ছালেক মিয়ার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলেন তিনি।
পথে নবনীদাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে চাচা ছালেক মিয়াসহ স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে নাদিম ও তাঁর মোটরসাইকেল শনাক্ত করেন। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি বর্তমানে তাঁর চাচার হেফাজতে রয়েছে।
তদন্তের পর আইনগত ব্যবস্থাগঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর ছবুরের বক্তব্য।

প্রথম দর্পণ,ডেস্ক