'নতুন নির্বাচিত এমপিদের স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই'-আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন নির্বাচিত সংসদ সদস্যদেরকে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই।
তিনি আরো বলেছেন, বর্তমান সংবিধান অনুসারে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা স্পিকারের, তিনি না থাকলে ডেপুটি স্পিকার এটা করবেন। ওনারা না থাকলে অন্য বিধানও আছে। এখন আমাদের এখানে ওনাদের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে। তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এ অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আসন্ন নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই। তাই প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি থেকে বর্ণিত কোনো ব্যক্তি শপথ পড়াবেন। তা না হলে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তিন দিন পর শপথ গ্রহণ করাতে পারবেন। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, বর্তমান সংবিধান অনুসারে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা স্পিকারের, তিনি না থাকলে ডেপুটি স্পিকার এটা করবেন। ওনারা না থাকলে অন্য বিধানও আছে। এখন আমাদের এখানে ওনাদের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে। তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এ অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।
তিনি আরো বলেন, আমাদের আইনে আছে স্পিকার, ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করাতে না পারলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। তিনদিনের মধ্যে এটা না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, আমি চূড়ান্ত কিছু বলতে পারব না। আমাদের কাছে এ দুই উপায় আছে।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, আমরা তিনদিন অপেক্ষা করতে চাচ্ছি না। আমরা নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নতুন এমপিদের আমরা শপথ গ্রহণ করাতে চাই।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ