অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ রাত
  • ২০২৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সংগৃহীত ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য নারী সংসদ সদস্যদের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ধরনের তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ আহ্বান জানান।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, ‘সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্ভাব্য নারী সংসদ সদস্যদের বিষয়ে ভুয়া নাম প্রকাশ করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে, দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতৃবৃন্দের স্ত্রী বা নিকটাত্মীয়রা নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাচ্ছেন- যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। আমরা মনে করি, জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।’

আরও বলেন, ‘বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামী, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত সংগঠন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নসহ সংগঠনের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী গ্রহণ করা হয়। এখানে আত্মীয়তা বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা দেশবাসীকে অবহিত করতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্য মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ গঠনতান্ত্রিক পদ্ধতিতে এবং মহিলা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে সম্পন্ন হবে। অতএব, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দেশবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad