নীলফামারীর মহিলা লীগ নেত্রী সাবেক নারী কাউন্সিলর জাহানারা বেগম গ্রেফতার

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৩ মে ২০২৬, ০৭:১২ বিকাল
  • ২৮৫৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নীলফামারীর মহিলা লীগ নেত্রী সাবেক নারী কাউন্সিলর জাহানারা বেগম গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার (১২ মে) রাতে আওয়ামী লীগ সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগমকে থানা পুলিশ থানার গোল চত্বর থেকে গ্রেফতার করেছে। তাকে নীলফামারী সদরের রামগঞ্জের সিদ্দিক আলী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক ঘটনা নিয়ে থানায় সালিশি বৈঠক করতে এসেছিলেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা বেগম। এসময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার বাকবিতন্ডা হয়। পরে তিনি থানা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রেফতার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেফতারের পর পুলিশ গাড়িতে তোলার সময় কাজী জাহানারা ‘জয় বাংলা’, একাত্তরের হাতিয়ার-গর্জে উঠুক আরেকবার’ বলে স্লোগান দেন । খবর পেয়ে তার সমর্থকরা থানা চত্বরে আসা শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। রাতেই তাকে নীলফামারী থানায় নেওয়া হয়।

বুধবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি মামলায় তাকে গ্রেফতার করে রাতেই নীলফামারী সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়।’

এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান কাজী জাহানারাকে সদরের রামগঞ্জের সিদ্দিক আলী হত্যা মামলায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতে তোলা হবে।’




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad