প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, ০২:৩১ দুপুর
  • ১৩৪৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে। সাহসিকতা, শৃঙ্খলা ও কর্মদক্ষতার মাধ্যমে বাহিনীটি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার (২০ মে) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী–এর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সমাবেশটি গাজীপুরে বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা দেশের মানুষের কাছে বাহিনীটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে।

তিনি আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও আনসার-ভিডিপির সদস্যদের সাফল্য প্রশংসার দাবি রাখে। আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও বাড়ানো হবে।

তারেক রহমান জানান, উপজেলা পর্যায়ে বাহিনীর কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করতে ‘উপজেলা আনসার প্রবিধানমালা ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আনসার ও ভিডিপি সদস্যরা ভবিষ্যতেও শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশের উন্নয়ন ও জননিরাপত্তায় অবদান রাখবেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad