জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুমোদন, আইবিসিএতে যোগ দিচ্ছে বাংলাদেশ

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, ১১:৫৫ রাত
  • ১৩৩৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুমোদন, আইবিসিএতে যোগ দিচ্ছে বাংলাদেশ

জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরসংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে (আইবিসিএ) বাংলাদেশের যোগদান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে জিসিএম-ন্যাপ (২০২৬–২০৩০) অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উত্থাপিত ‘ট্রান্সফার অব ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যকার চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি ও সরঞ্জাম বিষয়ে সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন দ্য এস্টাবলিশমেন্ট অব দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ)’-এ যোগদানের সিদ্ধান্তও অনুমোদন পেয়েছে।

আইবিসিএ হলো ২০২৩ সালের এপ্রিলে গঠিত একটি বৈশ্বিক জোট, যার লক্ষ্য বাঘ, সিংহ, চিতা, তুষারচিতাসহ বিশ্বের সাতটি বড় বিড়াল প্রজাতির সংরক্ষণ নিশ্চিত করা। বর্তমানে জাতিসংঘের ২৪টি সদস্যরাষ্ট্র এ জোটের সদস্য। বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমি হওয়ায় সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণের স্বার্থে এ জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রস্তাবে ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেইফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন (জিসিএম)’ বাস্তবায়নের লক্ষ্যে জিসিএম-ন্যাপ (২০২৬–২০৩০) অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম হবে বলে জানিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের অগ্রগতি প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত সাতটি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সময়ের বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad