ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য কাভাজোর বিশেষ সুবিধা: জন্মদিনে কেক ও সারা বছর ১০% ছাড়

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, ০৮:৩২ রাত
  • ২৫২০১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য কাভাজোর বিশেষ সুবিধা: জন্মদিনে কেক ও সারা বছর ১০% ছাড়

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য লাইফস্টাইল সুবিধা বাড়াতে হ্যান্ডক্রাফটেড ডেজার্ট ব্র্যান্ড কাভাজোর সঙ্গে অংশীদারিত্ব করেছে BRAC Bank। এই চুক্তির আওতায় ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক ও নির্বাচিত ক্রেডিট কার্ড হোল্ডাররা কাভাজোর বিভিন্ন বিশেষ সুবিধা উপভোগ করবেন।

চুক্তি অনুযায়ী, প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্মদিনে শুভেচ্ছাস্মারক হিসেবে কাভাজোর পক্ষ থেকে বিশেষ কেক প্রদান করা হবে। পাশাপাশি নির্বাচিত ক্রেডিট কার্ড হোল্ডারসহ প্রিমিয়াম গ্রাহকরা কাভাজোর সব আউটলেটে মোট বিলের ওপর ১০ শতাংশ ছাড় পাবেন।

রাজধানীর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব অবতারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্ট মেহরুবা রেজা, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন সৈয়দ মাহীন জুবায়েদ এবং প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন হেড আরমীন আহমেদ।

অন্যদিকে, কাভাজোর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এক্সিকিউটিভ শেফ জারিন তাসনিম ওমর এবং সিনিয়র এক্সিকিউটিভ রাশেদ-উল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, গ্রাহকদের ব্যাংকিং সেবার পাশাপাশি অর্থবহ লাইফস্টাইল সুবিধা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা বছরজুড়ে এক্সক্লুসিভ সুবিধা ও আনন্দঘন অভিজ্ঞতা পাবেন।

তিনি আরও বলেন, গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের ধারাবাহিক অংশ হিসেবে এ ধরনের ভ্যালু-অ্যাডেড সেবা সম্প্রসারণ অব্যাহত থাকবে।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবার বাইরে জীবনযাত্রাভিত্তিক সুবিধা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad