রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫-৭ দিনের মধ্যে বিচার সম্পন্নের আশা

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, ০৩:৪৪ দুপুর
  • ২০৫৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫-৭ দিনের মধ্যে বিচার সম্পন্নের আশা


রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় আজ রোববার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৪ মে) দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রামিসার ঘটনায় চার্জশিট আজই দাখিল করা হবে। বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছি। যদিও এটি আদালতের বিষয়। আমরা আশা করি, মাননীয় আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।”

এদিন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়।

এর আগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে। একইসঙ্গে ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিএনএ প্রতিবেদনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। এসব তথ্য আদালতে আসামিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে।

গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এ ঘটনায় মামলার প্রধান আসামি সোহেল রানাকে গত ২০ মে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad