ঈদের ছুটিতেও খোলা থাকবে ব্যাংক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ মে ২০২৬, ১২:০১ রাত
  • ২২৯৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঈদের ছুটিতেও খোলা থাকবে ব্যাংকরাজধানীসহ ৫ সিটি করপোরেশনের কোরবানির হাটে বিশেষ ব্যাংকিং সেবা

যাযাদি ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে সোমবার (২৫ মে) থেকে। চলবে আগামী ৩১ মে পর্যন্ত। তবে ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন কোরবানির পশুর হাটে বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেনের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজধানীসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের নির্ধারিত পশুর হাট এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংক শাখা, উপশাখা ও অস্থায়ী বুথ খোলা রাখতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ঈদুল আজহার আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব ব্যাংকিং সেবা চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, কোরবানির হাটগুলোতে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে এবং নগদ অর্থের লেনদেনও অনেক বেড়ে যায়। এ কারণে নিরাপদ ও সহজ ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা জরুরি। এজন্য হাটসংলগ্ন ব্যাংক শাখা ও অস্থায়ী বুথ ব্যবহার করে টাকা জমা, উত্তোলন ও লেনদেনের সুবিধা দিতে হবে।

যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবেঢাকা উত্তর সিটি করপোরেশন

বনরূপা আবাসিক প্রকল্প এলাকা, মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিং এলাকা, কালশী বালুর মাঠ, ঢাকা পলিটেকনিক সংলগ্ন এলাকা, বাড্ডার স্বদেশ প্রপার্টি এলাকা, পূর্ব হাজীপাড়া, উত্তরা দিয়াবাড়ী, গাবতলী পশুর হাট, খিলক্ষেত মস্তুল চেকপোস্ট এলাকা ও বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপের খালি জায়গা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

কাজলা-মাতুয়াইল এলাকা, গ্রীণ বনশ্রী হাউজিং, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন এলাকা, রহমতগঞ্জ ক্লাব এলাকা, পোস্তগোলা নদীপাড়, শাহজাহানপুর-খিলগাঁও রেলগেট এলাকা, শিকদার মেডিক্যালসংলগ্ন এলাকা, গোলাপবাগ, আমুলিয়া মডেল টাউন, সারুলিয়া এবং সাদেক হোসেন খোকা মাঠসংলগ্ন এলাকা।

অন্যান্য সিটি করপোরেশন

চট্টগ্রামের বিবিরহাট ও সাগরিকা, রংপুরের লালবাগ সদর হাট, খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাট এলাকায় ব্যাংকিং সেবা চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগে কোরবানির পশু কেনাবেচায় জড়িত ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad