ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে লেবার পার্টির উদ্বেগ ও প্রতিবাদ

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৫ মে ২০২৬, ০৭:৩৫ বিকাল
  • ১৮৬৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে লেবার পার্টির উদ্বেগ ও প্রতিবাদ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে সাবেক ডেপুটি গভর্নর খোরশেদ আলমের নিয়োগকে কেন্দ্র করে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সোমবার এক বিবৃতিতে বলেন, বিতর্কিত এস আলম গ্রুপ–সংশ্লিষ্ট প্রভাববলয়ের পুনর্বাসনের অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়েছে বলে তারা আশঙ্কা করছেন।

তিনি দাবি করেন, ৫ আগস্টের গণ-আন্দোলনের মাধ্যমে জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, বর্তমান পরিস্থিতিতে তা উপেক্ষিত হচ্ছে। তার ভাষায়, “ব্যাংকিং খাতে অতীতের অনিয়ম ও প্রভাবশালী চক্রকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে।”

বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, বিগত সময়ে ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম, অর্থপাচার ও দখলদারিত্বের ঘটনা ঘটেছে এবং এসবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ডা. ইরান বলেন, ইসলামী ব্যাংকসহ আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি। একই সঙ্গে তিনি খোরশেদ আলমের নিয়োগ বাতিল, ব্যাংক খাতে অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্টদের বিচার দাবি করেন।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad