দীপেন দেওয়ানের পদত্যাগে রাজনীতিতে আলোচনার ঝড়, সর্ব মিত্র চাকমার আবেগঘন পোস্ট ভাইরাল

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০১ জুন ২০২৬, ০৫:১৭ বিকাল
  • ১৪৯৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দীপেন দেওয়ানের পদত্যাগে রাজনীতিতে আলোচনার ঝড়, সর্ব মিত্র চাকমার আবেগঘন পোস্ট ভাইরাল

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা সোমবার দুপুরে তার ফেসবুক পোস্টে এ নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি বিরল ঘটনা, যেখানে সাধারণত সবাই ক্ষমতায় থাকতে আগ্রহী থাকেন, সেখানে একজন মন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

সর্ব মিত্র চাকমা তার পোস্টে দীপেন দেওয়ানকে একজন ভদ্র, মার্জিত ও স্বল্পভাষী রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, রাজনীতিতে যেখানে প্রায়ই কাদা ছোড়াছুড়ি দেখা যায়, সেখানে দীপেন দেওয়ান কখনও বিরোধী পক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি।

তিনি আরও উল্লেখ করেন, শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব গ্রহণের পর মন্ত্রীকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। তবে কী কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

সর্ব মিত্র চাকমা তার পোস্টে আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী চাইলে দীপেন দেওয়ান আবারও দায়িত্বে ফিরতে পারেন।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad