বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ, রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৪ জুন ২০২৬, ০৭:০৯ বিকাল
  • ১৭৮২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন চরম দুর্ভোগের মধ্যে রয়েছে, তখন বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি জনজীবনে নতুন করে চাপ সৃষ্টি করবে। তারা সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে। ঘোষণায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এই মূল্যহার জুন মাস থেকেই কার্যকর হবে বলে জানানো হয়।

জামায়াতের নেতারা অভিযোগ করেন, জনমতের তোয়াক্কা না করে তড়িঘড়ি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad