‘বেতন বাড়লে দুর্নীতি কমবে’— নতুন পে-স্কেল ঘোষণার পর অর্থমন্ত্রীর আশাবাদ

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১২ জুন ২০২৬, ০৪:৩৮ দুপুর
  • ৭৪৭১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হলে দুর্নীতির প্রবণতা কমে আসবে। বেতন বৃদ্ধি দুর্নীতি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমার কথা। কারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন হলেই দুর্নীতি কমবে।”

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। অর্থমন্ত্রী জানান, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তে লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে বেতন বৃদ্ধির পাশাপাশি প্রশাসনে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করাও জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad