ক্রিকেটার নাঈমকে ‘ডিবি পরিচয়ে’ তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ, উদ্বেগ প্রকাশ এবি পার্টির

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, ০৪:০০ দুপুর
  • ৪৩০৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে ডিবি পুলিশের পরিচয়ে আটক ও জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির নেতারা ঘটনাটিকে নাগরিক নিরাপত্তা ও আইনের শাসনের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একজন জাতীয় দলের ক্রিকেটারকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা বা দৃশ্যমান আইনি প্রক্রিয়া ছাড়াই আটক এবং হেনস্তার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। নাঈম হাসানের বর্ণনা অনুযায়ী, তিনি নিজের পরিচয় ও জাতীয় দলের পরিচয়পত্র প্রদর্শন করলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দেননি। বরং তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

তারা আরও বলেন, ঘটনার সময় নাঈম হাসান নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। একজন আন্তর্জাতিক ক্রিকেটার যদি প্রকাশ্যে নিরাপত্তাহীনতার কথা বলতে বাধ্য হন, তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তৈরি হয়। এ ঘটনা আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহি ও নাগরিক অধিকারের বিষয়টি নতুন করে সামনে এনেছে।

এবি পার্টির নেতারা বলেন, রাষ্ট্রের কোনো সংস্থা বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। আইনশৃঙ্খলা রক্ষার নামে বেআইনি আটক, ভয়ভীতি প্রদর্শন কিংবা অপহরণসদৃশ আচরণের কোনো সুযোগ গণতান্ত্রিক রাষ্ট্রে থাকতে পারে না। অতীতে গুম ও বিচারবহির্ভূত কর্মকাণ্ড নিয়ে জনমনে যে উদ্বেগ ছিল, এ ধরনের অভিযোগ সেই আশঙ্কাকে আরও বাড়িয়ে দেয়।

বিবৃতিতে ঘটনাটির উচ্চপর্যায়ের, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে যারা রাষ্ট্রীয় সংস্থার পরিচয় ব্যবহার করে বা পরিচয় গোপন রেখে এ ঘটনায় জড়িত ছিল, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

এবি পার্টির নেতারা বলেন, দেশের কোনো নাগরিক যেন ভবিষ্যতে এ ধরনের হয়রানি, অপহরণসদৃশ আচরণ বা নিরাপত্তাহীনতার মুখোমুখি না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad