সমাবেশ থামিয়ে জামায়াত নেতার নামাজের ঘোষণা, লালদীঘি ময়দানে ব্যতিক্রমী দৃশ্য

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, ০৫:১৪ বিকাল
  • ৭৬৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের সমাবেশে দেখা গেছে ব্যতিক্রমী এক দৃশ্য। সমাবেশ চলাকালে আসরের নামাজের সময় হলে মঞ্চ থেকে বিরতির ঘোষণা দেওয়া হয় এবং আজানের মাধ্যমে নেতাকর্মীদের নামাজ আদায়ের সুযোগ করে দেওয়া হয়।

শনিবার বিকেলে সমাবেশের একপর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হামিদুর রহমান আজাদ নামাজের জন্য বিরতির ঘোষণা দেন। এরপর উপস্থিত নেতাকর্মীরা নামাজ আদায়ে অংশ নেন।

সমাবেশে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু, আর এ সরকারের আছে কার্ডবন্ধু।” তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলে মনে হয় তিনি বাংলাদেশের নয়, অন্য কোনো দেশের প্রতিনিধিত্ব করছেন।

এদিকে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “শহীদ ওসমান হাদি ন্যায়-ইনসাফের কথা বলেছেন। ক্ষমতায় গিয়ে তার বিচার না করলে তা জনগণ মেনে নেবে না।”

এর আগে ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীরা লালদীঘি ময়দান ও আশপাশের এলাকায় জড়ো হন।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দাবি সামনে রেখে আয়োজিত এ সমাবেশে ১১ দলীয় জোটভুক্ত দলগুলোর নেতারা বক্তব্য দেন এবং সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ড নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad