অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেদের সংশোধন করা জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হলে আগে নিজের আচরণ ও কর্মে তার প্রতিফলন ঘটাতে হবে।
শনিবার কুমিল্লার জাতীয় কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘গুণীজন সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা যদি নিজেদের আচরণ ও কর্মের মাধ্যমে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তবে সমাজ পরিবর্তনের দাবি জানানোর নৈতিক অধিকার ও গ্রহণযোগ্যতা দুটিই অর্জন করা সম্ভব হবে।”
তিনি বলেন, সমাজের কল্যাণে কাজ করা অনেক মানুষের প্রকৃত মূল্যায়ন মৃত্যুর পর করা হয়। অথচ জীবদ্দশায় তাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া হলে সমাজসেবামূলক কাজে আরও মানুষ উৎসাহিত হবেন।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সমাজ ও মানবকল্যাণে নিবেদিত ব্যক্তিদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। অতীত প্রজন্মের কাছ থেকে পাওয়া সমাজ ও পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর, মানবিক ও বাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব বর্তমান প্রজন্মের ওপরই বর্তায়।
করোনা মহামারির সময় মানবিক সহায়তায় এগিয়ে আসা ব্যক্তিদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, যখন অনেকেই আতঙ্কে ঘরবন্দি ছিলেন, তখন কিছু সাহসী মানুষ নিজেদের ঝুঁকি উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এসব মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানে সমাজসেবা, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক।
এ সময় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক