সিরাজগঞ্জে মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন মুফতি আমির হামজা

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন।রোববার (১৪জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ জামিনের প্রার্থনা করলে আদালতের বিচারক তা মঞ্জুর করেন।

মুফতি আমির হামজার আইনজীবি মোঃ আবু তালেব বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত বিষয়টি বিবেচনা করে তাকে জামিন দেন।

এবিষয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, দুপুরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সিরাজগঞ্জের আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২ এপ্রিল বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা হয়। ওই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেয়। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরবর্তীতে আদালতে অনুপস্থিতির কারণে ১৭ মে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) হুমায়ুন কবির বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad