অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরিবেশ দূষণের কারনে বর্তমানে নানা রোগে মানুষ আক্রান্ত হচ্ছে।
এমন কিছু রোগ আছে যা চিকিৎসকরা শনাক্ত করতে পারছে না। এর মূল কারণ পরিবেশ দূষণ, স্বচ্ছ অক্সিজেনের অভাব। তাই বৃক্ষরোপন ছাড়া সুস্থ জীবন গড়ার বিকল্প নেই। দেশে ২৫ শতাংশ বনায়ন করা হবে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে গাছ কর্তন করে প্রায় ১৪ শতাংশে নেমে গেছে। এ জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় কতগাছ লাগানো হবে তা নির্ধারণ করে দিয়েছেন। সেই হিসেবে আজ দুই হাজার গাছ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ ও রোপণ করা হয়েছে। আগামীতে প্রধানমন্ত্রীর টার্গেট অনুযায়ী বৃক্ষ রোপন করা হবে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক