তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে গণমাধ্যমের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, বরং জনগণের সামনে সত্যকে সত্য হিসেবে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে দেশের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

বৈঠকে টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।

সভায় উপস্থিত সিইও ও বার্তা সম্পাদকরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সমস্যা ও বাস্তব চিত্র তুলে ধরেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনায় গণমাধ্যমের নীতিগত স্বাধীনতা ও দায়িত্বশীল প্রতিবেদনের ওপর গুরুত্বারোপ করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad