যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের রাজধানী তেহরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি ইতোমধ্যে চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে তিনি জানান, হরমুজ প্রণালি আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে এবং আগামী শুক্রবারের মধ্যে পুরোপুরি উন্মুক্ত করা হবে।
ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ উপস্থিতিতে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, “চুক্তিটি সম্পূর্ণভাবে স্বাক্ষরিত হয়েছে এবং প্রণালিটি ইতোমধ্যে আংশিকভাবে চালু করা হয়েছে।”
ট্রাম্প আরও দাবি করেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী শুক্রবারের মধ্যে গুরুত্বপূর্ণ এই জলপথ পুরোপুরি খুলে দেওয়া হবে।
তবে চুক্তির শর্ত, বাস্তবায়ন প্রক্রিয়া কিংবা বিস্তারিত বিষয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করেননি। এদিকে, তেহরান বা ইরান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘোষণা ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হতে পারে, তবে চুক্তির সত্যতা ও কার্যকারিতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক