“নামাজ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য: বাংলাদেশ-পাকিস্তানে চলে যেতে বললেন বিজেপি মন্ত্রী!”

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৬, ১১:৪৫ রাত
  • ১৫৫৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পশ্চিমবঙ্গে আসন্ন আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণে আগামী ২১ জুন কলকাতার রেড রোডে অনুষ্ঠিতব্য মূল অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোরেশোরে।

এ উপলক্ষে রেড রোড এলাকায় নিরাপত্তা ও মঞ্চ নির্মাণ কাজের কারণে ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

তবে একই স্থান ব্যবহারের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের একটি অংশ। তাদের অভিযোগ, সম্প্রতি ঈদের নামাজ আদায়ের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি, অথচ যোগ দিবসের কর্মসূচির জন্য একই স্থান ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে।

এ নিয়ে ধর্মীয় নেতাদের একাংশও প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন এবং বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়ে।

এই প্রেক্ষাপটে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর সফর ও রাষ্ট্রীয় কর্মসূচির কারণে নিরাপত্তাজনিত বিধিনিষেধ স্বাভাবিক বিষয়। তার দাবি, জনস্বার্থ ও নিরাপত্তা বিবেচনায় স্থান নির্বাচন করা হয়েছে।

তবে ঈদ উপলক্ষে রেড রোড ব্যবহারের প্রসঙ্গ টেনে সমালোচনার জবাবে তিনি কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া স্বাভাবিক, এবং যারা এ বিষয়ে আপত্তি করছেন, তারা চাইলে বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ আদায় করতে পারেন।

তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দলসহ বিভিন্ন মহল বিষয়টিকে উসকানিমূলক ও বিভেদ সৃষ্টিকারী বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছে।

এদিকে প্রশাসন জানিয়েছে, অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad