মালয়েশিয়ায় দুর্ঘটনায় আহত প্রবাসীর পাশে ছাত্রদল নেতা তারিক, দিলেন চিকিৎসা সহায়তা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, ১১:১৬ রাত
  • ২৩৫৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেশে ফিরে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা এক প্রবাসী শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই প্রবাসী শ্রমিককে দেখতে যান তরিকুল ইসলাম তারিক। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশাহ।

পারিবারিক সূত্রে জানা যায়, মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার সময় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন ওই প্রবাসী। দুর্ঘটনার পর সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে দেশে ফেরেন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে স্থানান্তর করা হলে গত প্রায় পাঁচ মাস ধরে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।

আহত প্রবাসীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তরিকুল ইসলাম তারিক ও ডা. সাইফুল আলম বাদশাহ। তারা চলমান চিকিৎসা কার্যক্রম এবং ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় ডা. বাদশাহ রোগীর চিকিৎসা-সংক্রান্ত নথিপত্র ও প্রেসক্রিপশন পর্যালোচনা করেন।

পরে চিকিৎসা ব্যয় নির্বাহে সহায়তার জন্য আহত প্রবাসীর হাতে আর্থিক অনুদান তুলে দেন তরিকুল ইসলাম তারিক। একই সঙ্গে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

এ সময় তরিকুল ইসলাম তারিক বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আহত এই প্রবাসী ভাইয়ের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। মানুষের সেবায় কাজ করাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা সবসময়ই থাকবে। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন।”

এদিকে প্রাপ্ত সহায়তার জন্য আহত প্রবাসী ও তার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, দীর্ঘ চিকিৎসার ব্যয় বহনে তারা নানা সংকটে ছিলেন। এমন সহযোগিতা তাদের জন্য বড় সহায়তা ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad