সিরাজগঞ্জে এলজিইডির জনকল্যাণমুখী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহন

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, ০১:২৭ দুপুর
  • ৯০০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জে গ্রামীণ জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)অগ্রণী ভূমিকা রেখে চলেছে । সরেজমিনে গিয়ে দেখাযায়, এলজিইডি'র আওতায় গ্রামীণ জনসাধারণের জীবনযাত্রার মানকে আধুনিকতায় আনার জন্য দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন শীর্ষক নামক প্রকল্প চলমান রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ৮টি প্রায় ৪৫০০ থেকে ৮৫০০ বর্গফুটের (৪ তলা ভিত্তি বিশিষ্ট) দ্বিতলা মার্কেট ভবন নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডীদাসগাতি, কামারখন্দ উপজেলার পাইকোশা, বেলকুচি উপজেলার সমেশপুর, উল্লাপাড়া উপজেলার প্রতাপ, শাহজাদপুর উপজেলার ডায়া, রায়গঞ্জ উপজেলার ঘুরকা, কাজীপুর উপজেলার জাজিরা, এবং তাড়াশ উপজেলার গুলটা বাজারে এ কাজগুলো চলমান রয়েছে। যার চুক্তি মুল্য ১৭৫কোটি ৬৫লাখ ৩৯৯৬ টাকা। দেখা গেছে, নির্মাণাধীন মার্কেট ভবনগুলোতে নিচতলায় কাঁচা বাজার মাছ,মাংস, সবজি, মুদি দোকান ইত্যাদি। দ্বিতীয় তলায় গার্মেন্টস পণ্য, ইলেক্ট্রনিক ও কসমেটিক পন্যসহ ১৩টি দোকান রয়েছে। এছাড়া আধুনিক এই মার্কেটগুলোতে সোলার সিস্টেমসহ মহিলা ও পুরুষদের জন্য রয়েছে পৃথক টয়লেটের ব্যবস্থা এবং অগ্নিজনিত দুর্ঘটনা এড়ানোর জন্য অগ্নি নির্বাপণ ব্যবস্থা রয়েছে। এবিষয়ের স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান মার্কেটগুলো চালু হলে রোদ, বৃষ্টি, ঝড়,কাদা মাটি থেকে তারা রেহাই পাবেন এবং ক্রেতারা স্বাচ্ছন্দে পণ্য ক্রয় করতে পারবেন। এতে অত্র এলাকার জনগণ সরকারের এধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
এব্যাপারে সিরাজগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: রেজাউর রহমান জানান, ইতিমধ্যে এই প্রকল্পের ছয়টি মার্কেট ভবনের কাজ শত ভাগ সম্পূর্ণ হয়েছে এবং বাকি দুইটি মার্কেট ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে । তবে অল্প কিছুদিনের মধ্যেই অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad