মোহাম্মদপুরে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, দ্রুত নিয়ন্ত্রণে আনার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, ০৩:৪৬ দুপুর
  • ১৪১০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে অপরাধমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ হিসেবে পরিচিত এই এলাকাকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মোহাম্মদপুর বহু বছর ধরে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। সেখানে অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হবে এবং এলাকাটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে।”

তিনি দাবি করেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অতীতের যেকোনো সময়ের তুলনায় অধিক গতিশীল ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে, যার ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের সহযোগিতায় সুনির্দিষ্ট ও কঠোর উদ্যোগ গ্রহণের ফলেই তাকে দুবাইয়ে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।

পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, একসময় পুলিশের কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হলেও বর্তমানে বাহিনীটি তাদের পেশাদারিত্ব ও সক্রিয়তা পুনরুদ্ধার করেছে। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের এ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad