চূড়ান্ত কূটনৈতিক বৈঠকে উত্তেজনা: সুইজারল্যান্ডে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের আলোচনা শুরু

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, ০৪:২৭ দুপুর
  • ১৭৫৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সুইজারল্যান্ডে শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ এক উচ্চপর্যায়ের আলোচনা, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান টেকনিক্যাল সংলাপে মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।

বিশ্ব রাজনীতির নজর এখন সুইজারল্যান্ডের অবকাশকেন্দ্র বুর্গেনস্টক-এ, যেখানে পারমাণবিক ইস্যু এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইসলামাবাদের সমঝোতা স্মারক কাঠামোর আওতায় পাকিস্তান এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানা গেছে।

আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে তিনি সুইজারল্যান্ডে পৌঁছান বলে তার দপ্তর থেকে নিশ্চিত করা হয়।

ভ্যান্স সাংবাদিকদের জানান, পারমাণবিক ইস্যু ও লেবাননে চলমান সংঘাত নিরসনে কিছু অগ্রগতি আশা করা হচ্ছে। তার ভাষায়, পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে এবং উত্তেজনা কিছুটা কমছে।

তিনি আরও বলেন, ইসরায়েল ও লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

অন্যদিকে, আলোচনার নির্দিষ্ট এজেন্ডা ও সম্ভাব্য ফলাফল নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে।

সূত্র: ডন নিউজ, আল-জাজিরা




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad