চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমিরের

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, ০২:৩৭ দুপুর
  • ১৪৩৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি তাদের কাছে কোনো পেশা নয়; বরং দেশ ও জনগণের কল্যাণে এটি একটি দায়িত্ব ও কর্তব্য। তিনি চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, দেশে চাঁদাবাজির সংস্কৃতির অবসান ঘটাতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অসৎ ও অদক্ষ নেতৃত্বের কারণে দেশের সাধারণ মানুষের প্রত্যাশিত উন্নয়ন ও জীবনমানের পরিবর্তন ঘটেনি। রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহিতা নিশ্চিত না হওয়ায় জনগণ নানা সংকটের মুখোমুখি হচ্ছে।

তিনি বলেন, “আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব। প্রতি বছর জনগণের সামনে সরকারের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব তুলে ধরা হবে।”

জামায়াত আমির আরও বলেন, সমাজে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি না করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি নারীদের সম্মান ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, যারা মা-বোনদের অপমান করেছেন, তাদের উচিত দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া।

সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad