মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে ইতিবাচক অগ্রগতি, প্রধানমন্ত্রীর সফর ফলপ্রসূ: জাহেদ উর রহমান

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৬, ১২:২৯ দুপুর
  • ১৩০১৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দুই দেশের আলোচনার ইতিবাচক ফল হিসেবে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুতই বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হওয়ার আশা করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশেষ করে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হওয়াকে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম দেশ। রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রেও দেশটি সহযোগিতামূলক ভূমিকা পালন করবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, আগামী সেপ্টেম্বর থেকে নির্বাচন কার্যক্রম শুরু হতে পারে। পর্যায়ক্রমে আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার ব্যবস্থার সব স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সরকারের বিভিন্ন কূটনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগের ফলে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad