চীন সফরের ফলাফল তুলে ধরতে আজ সাংবাদিকদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, ১০:১৬ দুপুর
  • ১১৭৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চীনের রাজধানী বেইজিং সফরকে কেন্দ্র করে আজ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের বিভিন্ন দিক, দ্বিপক্ষীয় বৈঠক, অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশ-চীন সম্পর্কের অগ্রগতি বিষয়ে এ সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় সকাল ১১টা) বেইজিংয়ের কেন্দ্রস্থলে অবস্থিত দিয়াওতাই স্টেট গেস্টহাউসের ফাং ফি হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, সফরকালীন বিভিন্ন কর্মসূচি, চীনা নেতৃত্বের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের মধ্যকার অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর এ সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সফরের অংশ হিসেবে দুই দেশের মধ্যে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad