লেবানন, গাজা ও সিরিয়া থেকে সেনা সরাবে না ইসরাইল, কঠোর অবস্থানে নেতানিয়াহু

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৬, ১১:১৭ দুপুর
  • ১৩৮৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবানন, গাজা ও সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা থেকে ইসরাইলি বাহিনী আপাতত প্রত্যাহার করা হবে না। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যতদিন প্রয়োজন, ততদিন এসব এলাকায় সেনা মোতায়েন থাকবে।

দক্ষিণ ইসরাইলে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননের নিরাপত্তা বাফার জোন থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের ফলে ইসরাইলের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পর সেনা প্রত্যাহারের যে আহ্বান উঠেছে, তা নাকচ করে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, “আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে সরে যাব না। কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানগুলো ধরে রাখব এবং ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে যতদিন প্রয়োজন, ততদিন সেখানেই অবস্থান করব।”

নেতানিয়াহুর এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, লেবানন, গাজা ও সিরিয়ায় ইসরাইলের সামরিক উপস্থিতি অব্যাহত রাখার এ ঘোষণা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: আল জাজিরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad