লেবানন থেকে ‘শর্তহীন’ ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহ প্রধানের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৬, ০২:০৭ দুপুর
  • ১৫৫৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

লেবানন থেকে কোনো ধরনের শর্ত ছাড়াই ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। তিনি অভিযোগ করেন, ইসরাইল নিরাপত্তার অজুহাত দেখালেও প্রকৃত উদ্দেশ্য হলো লেবাননের ভূখণ্ডে দখলদারিত্ব প্রতিষ্ঠা করা।

শুক্রবার এক টেলিভিশন ভাষণে নাঈম কাসেম বলেন, ইসরাইল ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে লেবাননে অবস্থান করছে—এমন দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার ভাষ্য, লেবাননের ভূখণ্ড দখল ও প্রভাব বিস্তারই ইসরাইলের মূল লক্ষ্য। তাই দেশটিকে অবশ্যই কোনো শর্ত ছাড়াই লেবানন ত্যাগ করতে হবে।

ভাষণে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) নিয়েও মন্তব্য করেন। কাসেমের দাবি, এই সমঝোতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য রাজনৈতিক পরাজয়ের প্রতীক।

তিনি বলেন, ইরান নিজ অবস্থানে দৃঢ় ও অবিচল থাকায় শেষ পর্যন্ত নিজেদের শর্তে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। তার মতে, এই সমঝোতা আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কৌশলগত ব্যর্থতাও স্পষ্ট করেছে।

সূত্র: আল জাজিরা




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad