বিয়ের আশ্বাসে সম্পর্ক, পর্নোগ্রাফি তৈরির অভিযোগে যুবক গ্রেপ্তার

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৬, ০৪:৫৮ দুপুর
  • ১২৫৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপন, পর্নোগ্রাফি তৈরি এবং মানসিক নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম তৌসিফ আহমেদ (২২)। তিনি নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী টং ফকির মাজার লেন এলাকার মৃত আব্দুল হাই ও নুর বেগমের ছেলে।

পুলিশ জানায়, গত ২৪ জুন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তৌসিফ আহমেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সদরঘাট থানায় মামলা দায়ের করা হয়। মামলায় বিয়ের আশ্বাস দিয়ে যৌন সম্পর্ক স্থাপন, পর্নোগ্রাফি তৈরি এবং দীর্ঘদিন মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

মামলা দায়েরের পর সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের নির্দেশনায় এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার (২৫ জুন) বিশেষ অভিযান চালিয়ে থানা এলাকার একটি স্থান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সদরঘাট থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad