তাজিয়া মিছিলে বিষাক্ত বড়ি বিতরণ, হাজারো মানুষকে হত্যার পরিকল্পনার অভিযোগে আটক যুবক

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, ১২:৫০ দুপুর
  • ১৯৩৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভারতের মুম্বাইয়ে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে বিষাক্ত বড়ি বিতরণের অভিযোগে ফায়াজ প্রেমজি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে হাজারো মানুষকে বিষ প্রয়োগের পরিকল্পনার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রায় ১৫ হাজার মানুষকে লক্ষ্য করে এই পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রেয়ে রোডের রেহমতাবাদ কবরস্থানের কাছে তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ফায়াজ বিভিন্ন বড়ি বিতরণ করছিলেন। তিনি সেগুলোকে ব্যথানাশক ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ বলে প্রচার করেন।

এর মধ্যে অন্তত ১১ জন ওই বড়ি সেবনের পর অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের পরীক্ষায় বড়িগুলোতে জিঙ্ক ফসফাইডের উপস্থিতি ধরা পড়ে। এটি ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত অত্যন্ত বিষাক্ত রাসায়নিক যৌগ। বর্তমানে চিকিৎসাধীন সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

আক্রান্তদের একজন সালমান সাইয়েদ জানান, বড়ি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার তীব্র পেটব্যথা ও বমি শুরু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ফায়াজ প্রেমজিকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিপুল সংখ্যক মানুষকে বিষ প্রয়োগের পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

শনিবার স্থানীয় আদালত অভিযুক্তকে দুই দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। পুলিশ ঘটনার পেছনের উদ্দেশ্য, সম্ভাব্য সহযোগী এবং পুরো ষড়যন্ত্রের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad