ধ্বংসস্তূপে টানা ৮ দিন, মৃত্যুকে হারিয়ে জীবিত ফিরলেন ৪৪ বছরের ব্যক্তি

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০২ জুলাই ২০২৬, ০৯:৩৬ রাত
  • ১৫৪৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পর ২৯ ফুট গভীর ধ্বংসস্তূপে আটকে ছিলেন হার্নান গিল ফ্লোরেস; ৭০ ঘণ্টার টানা অভিযানে উদ্ধার, ঘটনাকে ‘অলৌকিক’ বলছেন উদ্ধারকর্মীরা।

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। দীর্ঘ, জটিল ও ঝুঁকিপূর্ণ এ উদ্ধার অভিযানকে উদ্ধারকারীরা ‘অলৌকিক’ বলে আখ্যায়িত করেছেন। খবর সিএনএনের।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম হার্নান আলবার্তো গিল ফ্লোরেস। তিনি রাজধানীর কাছের লা গুয়াইরা এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়ার পর শপিংমলের পার্কিং অংশের প্রায় ২৯ ফুট গভীর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলের সমন্বিত অভিযানে তাকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেওয়া চিলির ফায়ার সার্ভিস জানায়, ফ্লোরেসকে তুলনামূলক স্থিতিশীল অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে নিরাপদে বের করে আনতে টানা প্রায় ৭০ ঘণ্টা উদ্ধার অভিযান চালাতে হয়েছে।

ফ্লোরেসের স্ত্রী গুসবিমার গনজালেস জানান, ভূমিকম্পের পর কয়েকদিন ধরে তিনি স্বামীর বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পরে উদ্ধারকারীদের কাছ থেকে তিনি জীবিত থাকার খবর পেয়ে নতুন করে আশাবাদী হন।

আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি অনেক কঠিন সময় পার করেছি। যখন জানতে পারলাম তিনি জীবিত আছেন, তখন মনে হলো জীবনে আবার আলো ফিরে এসেছে। তিনি সত্যিকারের একজন যোদ্ধার মতো লড়াই করেছেন।”

তিনি আরও জানান, তাদের সন্তানরা অধীর আগ্রহে বাবার সুস্থ হয়ে ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে।

উদ্ধারকারী দল বলছে, ধ্বংসস্তূপের নিচে টানা আট দিন জীবিত থাকা এবং সফলভাবে উদ্ধার হওয়া অত্যন্ত বিরল ঘটনা। তাই এই উদ্ধার অভিযান ভেনেজুয়াজুড়ে আশা ও মানবিক সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad