বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুতে প্রধানমন্ত্রীর তাগিদ, বিনিয়োগে আগ্রহী দেশি-বিদেশি প্রতিষ্ঠান

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৪ জুলাই ২০২৬, ০৮:২৬ রাত
  • ১৭৮০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ ও অলাভজনক রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা পুনরায় চালুর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগে দেশি ও বিদেশি বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের প্রস্তাবিত শিল্পপ্রকল্পের সম্ভাব্যতা ও অর্থনৈতিক কার্যকারিতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, পুরো প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিযোগিতামূলক নীতির ভিত্তিতে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে তিনি অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুত কার্যক্রম শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো উৎপাদনে ফিরলে কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পখাতে নতুন বিনিয়োগ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad