‘জুলাইয়ের চেতনা রক্ষায় জীবন দিতেও প্রস্তুত’— লেবার পার্টি চেয়ারম্যান ডা. ইরান

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৬ জুলাই ২০২৬, ১০:৪৭ রাত
  • ১০৪২৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, “আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না।” তিনি দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আত্মত্যাগকে ধারণ করে একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালে আয়োজিত এক অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. নাজমুল ইসলাম তালুকদার বাংলাদেশ লেবার পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় তিনি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে দলে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. ইরান বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তাঁর অভিযোগ, যারা গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও আইনের শাসনে বিশ্বাস করে না, তারাই জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, “আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না।” তাঁর ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগকে সমুন্নত রেখে দেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ লেবার পার্টিকে তৃণমূল পর্যায় থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মো. মিরাজ খান, অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা সভাপতি মো. ফেরদাউস আলম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, ঢাকা মহানগর ছাত্র মিশনের আহ্বায়ক মো. রায়হান উদ্দিন সনি, সদস্য মো. সাব্বির আহমেদসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

দলে যোগদান শেষে মো. নাজমুল ইসলাম তালুকদার বাংলাদেশ লেবার পার্টির আদর্শ, নীতি ও কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানান। একই সঙ্গে ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দলের সঙ্গে থেকে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad