ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ নেতৃত্বের আহ্বান রফিকুল ইসলাম খানের

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ বিকাল
  • ১২৪৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে আলেম-ওলামাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি বলেন, দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে সম্মানিত মুফাসসিরদের সর্বোচ্চ প্রজ্ঞা, দূরদর্শিতা ও দায়িত্বশীলতার সঙ্গে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের ঢাকা বিভাগের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির ওলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হালিম বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আলেম-ওলামাদের ছোটখাটো মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জাতীয় স্বার্থে সম্মিলিত উদ্যোগই হতে পারে কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রধান শক্তি।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় নেতা ড. খলিলুর রহমান মাদানী। তিনি বলেন, পবিত্র আল-কুরআনের মহান শিক্ষা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই সম্মানিত মুফাসসিরদের অন্যতম প্রধান দায়িত্ব।

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ঢাকা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মান্নান আনসারীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হামিদ, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা নুরুল আমিন এমপি, ড. মাওলানা আব্দুস সামাদ, ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার, মাওলানা ফখরুদ্দিন, মুফতি মাওলানা আলী হাসান ওসামা, মাওলানা নাসির উদ্দিন হেলালি এবং অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেনসহ দেশের বিশিষ্ট মুফাসসিররা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad