মানবিক উপস্থিতিতে নতুন দৃষ্টান্ত, ‘রাজনীতির ধারা বদলে দিচ্ছেন’ জামায়াত আমির: ড. হাফিজুর রহমান

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, ১২:৪৭ দুপুর
  • ১৪৬৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক মানবিক কর্মকাণ্ডকে দেশের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন দলটির নেতা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান।

রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “আমিরে জামায়াত রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন।”

ড. হাফিজুর রহমানের ভাষ্য, দেশের যেকোনো মানবিক সংকটে ডা. শফিকুর রহমান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সম্প্রতি চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় সাধারণ পোশাকে পানিতে নেমে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

তিনি লেখেন, এর ফলে শুধু অন্য রাজনৈতিক দল নয়, নিজ দলের জনপ্রতিনিধি ও সম্ভাব্য প্রার্থীরাও জনগণের পাশে থাকার বিষয়ে আরও বেশি দায়বদ্ধতা অনুভব করছেন। মানুষের প্রত্যাশা বেড়েছে, ফলে জনগণ থেকে দূরে থাকার সুযোগ এখন আর নেই।

ড. হাফিজুর রহমান আরও দাবি করেন, ডা. শফিকুর রহমানের চট্টগ্রাম সফরের পর দুর্গত এলাকায় সরকারি তৎপরতা ও ত্রাণ সমন্বয় আরও জোরদার হয়েছে। তাঁর মতে, বিরোধী দলে থেকেও জনগণের স্বার্থে সরকারকে কার্যকরভাবে সক্রিয় করা সম্ভব—এ বিষয়টি তিনি বাস্তবে প্রমাণ করেছেন।

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিশ্বাস, ডা. শফিকুর রহমান রাজনীতিকে গণসেবামুখী ধারায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরাসরি উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad