সিরাজগঞ্জে আধুনিক চিকিৎসা বর্জ্য শোধন কেন্দ্রের উদ্বোধন, পরিবেশ সুরক্ষায় নতুন দিগন্ত

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য নিরাপদ ব্যবস্থাপনায় যুগান্তকারী উদ্যোগ হিসেবে ‘কমন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি’ (যৌথ চিকিৎসা বর্জ্য শোধন কেন্দ্র)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং নরওয়ে সরকারের অর্থায়নে বাস্তবায়িত এ আধুনিক বর্জ্য শোধন কেন্দ্র জেলার পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

রোববার (১২ জুলাই ২০২৬) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, এমপি ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, চিকিৎসা বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না থাকলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। পরিবেশবান্ধব এ উদ্যোগের মাধ্যমে সিরাজগঞ্জ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় দেশের একটি আদর্শ জেলায় পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে নিযুক্ত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত হাকন আরন্ড গুলব্রান্ডসেন।

বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা বর্জ্য শোধন কেন্দ্র স্থাপনের মাধ্যমে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নতুন দিগন্তের সূচনা হলো। চিকিৎসা বর্জ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে ধ্বংস ও পুনঃব্যবহারযোগ্য উপকরণ আলাদা করার মাধ্যমে পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)-এর কারিগরি তত্ত্বাবধানে এবং নরওয়ে সরকারের আর্থিক সহায়তায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন প্রকল্পটি বাস্তবায়ন করেছে। পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, হাসপাতালের পরিচালক ও চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad