গাজীপুরে বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তলসহ আটক ২

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, ০২:২৮ দুপুর
  • ৬৬৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একাধিক চৌকস পুলিশ দল সিটি করপোরেশনের পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন লাল রঙের টিভিএস মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা তানজিম আহমেদ সোহেল (৩০) এবং গাজীপুর মহানগরের জিএমপি সদর থানার নীলেরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ বাবু (৩০)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং গ্রেপ্তার ব্যক্তিদের উদ্দেশ্য কী ছিল, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad