রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: লাশবাহী অ্যাম্বুলেন্সে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, ১২:৫৪ দুপুর
  • ২৫৬৯৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পাবনার সাঁথিয়া উপজেলায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা এলাকার সড়াডাঙ্গী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭) এবং অ্যাম্বুলেন্সচালক রাজু, তিনি পাবনা সদর উপজেলার উত্তর শালগাড়িয়া এলাকার জামালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ১৪ বছর বয়সী কেয়া কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে আনা হচ্ছিল। পথে সড়াডাঙ্গী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই কেয়ার নানি বুলু খাতুন ও অ্যাম্বুলেন্সচালক রাজুর মৃত্যু হয়।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad