সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যা ডাকাতি ছিনতাইসহ ১৬ মামলার পলাতক আসামী মাদক ব্যবসায়ী রুবেলকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দত্তকুশা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি গ্রামের আকবার আলীর ছেলে।
সলঙ্গা থানার ওসি আছলাম আলী জানান, সলঙ্গা থানার আলোচিত সন্ত্রাসী রুবেল হোসেন গ্রেফতারী পরোয়ানা নিয়ে
দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। পাশাপাশি তিনি কৌশলে মাদকের ব্যবসায় জড়িয়ে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে অবস্থান করছেন সুনির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতে জেনে থানার ওসি আছলাম আলী এর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত অভিধান পরিচালনা করে। তখন তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
তাকে পরবর্তী কার্যক্রমের জন্য আদালতে প্রেরণ করা হবে বলে থানার ওসি জানিয়েছেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার