চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নিলেন হাসান মিয়া

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, ১০:৩১ রাত
  • ১০১৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষক নিয়োগ সেলের ডেপুটি রেজিস্ট্রার হাসান মিয়া।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে যোগদান করেন। এ সময় সদ্য সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, রেজিস্ট্রার দপ্তরের বিভিন্ন শাখার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে নিজ কার্যালয়ে রেজিস্ট্রার দপ্তরের শাখাপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

হাসান মিয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম দক্ষতা, জবাবদিহি ও সমন্বয়ের মাধ্যমে পরিচালনা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।”

এদিকে, অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad