বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল ইউনিয়নের
আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে মো. মেহেদী হাসান আমজাদকে সভাপতি, মো. রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক এবং আনিসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ১৯ জুলাই (শনিবার) সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক মো. রাশেদুল হাসান পাপন ও সদস্য সচিব মো. শাহিন রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে ইলিয়াস হোসাইনকে জ্যেষ্ঠ সহসভাপতি, মো. আব্দুল হালিম শ্যামলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. আমিনুল ইসলামকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে।
নব-নির্বাচিত সভাপতি মো. মেহেদী হাসান আমজাদ এক প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর তাকে হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব দেওয়ায় তিনি কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক মো. রাশেদুল হাসান পাপন, সদস্য সচিব মো. শাহিন রেজাসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়কদের আন্তরিক প্রচেষ্টা ও সুপারিশে এ কমিটি অনুমোদিত হয়েছে। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে খুব শিগগিরই আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে হাটিকুমরুল ইউনিয়নের নয়টি ওয়ার্ড এবং ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
তিনি আরও বলেন, বিভেদ নয়—ঐক্য, মানবতা, সহমর্মিতা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও অন্যায়মুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার