মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেন গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল, দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, ০২:০১ দুপুর
  • ১৩০৭০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে সুবিধাজনক সময়ে তাঁকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।

এর আগে সকালে সেনা কারাগার থেকে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো এবং নির্ধারিত সময়ে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওই দিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতের আদেশ অনুযায়ী, মোজাফফর হোসেন আপাতত সেনা কারাগারেই থাকবেন। তবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তাঁকে ট্রাইব্যুনালের সেইফ হাউসে এনে জিজ্ঞাসাবাদ করা যাবে।

উল্লেখ্য, গত ২১ জুলাই প্রসিকিউশনের পক্ষ থেকে প্রোডাকশন ওয়ারেন্টে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজকের দিন ধার্য করেছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad