বিয়ের চার দিনের মাথায় সড়কে ঝরল প্রাণ, মোটরসাইকেল–অটোরিকশার সংঘর্ষে নবদম্পতির স্বপ্নভঙ্গ

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৬, ০২:৫২ দুপুর
  • ৬৭৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নোয়াখালীর সেনবাগে বিয়ের মাত্র চার দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. আল আমিন (৩০) নামে এক যুবক। নতুন দাম্পত্য জীবনের আনন্দ শেষ না হতেই তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত প্রায় ৯টার দিকে সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ বেপারী বাড়ির আব্বাস ক্বারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন তার বাবা ও ভাইয়ের সঙ্গে ছাতারপাইয়া বাজারে পারিবারিক ওষুধের ব্যবসা পরিচালনা করতেন। গত সোমবার পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে সোনাইমুড়ী থেকে বাড়ি ফেরার পথে কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মুরগিবাহী অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

আল আমিনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। নতুন সংসারের স্বপ্ন শুরু হওয়ার আগেই এমন মর্মান্তিক পরিণতিতে সবাই শোকাহত।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad